Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

প্রতিবেদক
বিনোদন ডেক্স
September 3, 2026 1:29 pm

৩০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতিতে রয়েছেন বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী জেন্ডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। তবে মায়ের এমন মন্তব্যের পরও জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার জবাব দিতে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

গত ১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দেন জেন্ডায়া। বিশেষ দিনে মেয়ের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ক্লেয়ার স্টোয়ারমার। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জেন্ডায়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, জেন্ডায়া এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, তাই তার এই পোস্ট হয়তো মেয়ের চোখে পড়বে না।

একই পোস্টে ক্লেয়ার জানান, কিছুক্ষণ আগেই ফেসটাইমে মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। তার এই পোস্ট দ্রুত ভক্তদের নজরে আসে। অনেকেই ধারণা করেন, জেন্ডায়া হয়তো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতি নিয়েছেন।

তবে মায়ের পোস্টের পরই নিজের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন জেন্ডায়া। জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে নিজের সর্বশেষ পোস্ট দিয়েছিলেন জেন্ডায়া। সেখানে তিনি ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমার ট্রেলার প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেন্ডায়ার দূরে থাকার বিষয়টি অনেক ভক্তের কাছেই কিছুটা বিস্ময়ের। তবে এর আগেও কাজ ও জনজীবন থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া বলেছিলেন, টানা কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবন থেকে দূরে থাকতে চান।

সে সময় মজা করে তিনি জানিয়েছিলেন, কিছুদিন তাকে কম দেখা যেতে পারে এবং তিনি কিছুটা আড়ালে থাকতে চান। তবে কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জেন্ডায়া বলেন, দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকা তার জন্য সহজ নয়। কাজ না থাকলে তিনি অস্থির বোধ করেন এবং বিরতি শেষে দ্রুত নতুন কাজ শুরু করার চেষ্টা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

বিদ্যালয়ে শিক্ষার্থীকে দিয়ে ‘শরীর ম্যাসাজ’, ভিডিও ভাইরাল

পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধ ও কিশোরের

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির