Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) ও ফারহান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বেলা পৌনে ১টার দিকে বাড়ির পাশেই খেলছিল মাশরাফি ও ফারহান। একপর্যায়ে কাদামাখা শরীর ধোয়ার জন্য তারা পাশের একটি পুকুরে নামে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একটি শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে অপর শিশুকেও উদ্ধার করেন। দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মাশরাফি ত্রিশাল উপজেলার সতেরো পাড়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলামের ছেলে। অপরদিকে ফারহান একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

কুবিতে উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ