Saturday , 8 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হেঁটে নানার বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 8, 2026 8:04 am

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম(৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (৭ আগষ্ট ) সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।

জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ্য থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশ-পাশের সড়কে হাঁটতেন। শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মোঃ ওয়াসিমসহ হেঁটে পাশ^বর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ফাঁড়ি থানায় আনা হয়। স্বজনের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নাসির নগরে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি

জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মহিপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ