Wednesday , 5 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্মসূচির অংশ হিসেবে শিবিরের একটি মিছিল বের হলে সেখানে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি এবং সংঘর্ষে গড়ায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে এবং এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণ ছিল। তার অভিযোগ, ওই মিছিল থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হলে ছাত্রদল আপত্তি জানায়। এরপর শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে কল কেটে দেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু

চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২