Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামরিক ঘাঁটির এক মুখপাত্র এএফপিকে জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) মেরিন কোর এয়ার স্টেশন মিরামার-এর আশপাশে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন, ‘ওই বিমানের পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।’

পরে সামরিক ঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত দমকলকর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এমসিএএস মিরামার বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর অভিজাত পাইলটদের জন্য নির্মিত ‘টপ গান’ স্কুলের একসময়ের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দক্ষ যুদ্ধবিমান চালকদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে।

যুদ্ধবিমান নির্মাতা লকহিড মার্টিন-এর তথ্য অনুযায়ী, উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এফ-৩৫বি মডেলের প্রতিটি স্টেলথ যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

সূত্রঃবাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

ঘোড়াঘাটে জরাজীর্ণ অবস্থায় পরিবার পরিকল্পনা কেন্দ্র, নতুন ভবন নির্মাণে নেই অগ্রগতি

‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা