Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 25, 2026 5:12 am

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাটি ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সঞ্জীব রায় অরুপ নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) দিনভর এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৈয়দকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাওয়ালিয়া গ্রামের বাসিন্দা শরৎ রায়ের ছেলে সঞ্জীব রায় অরুপ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি ক্ষুব্ধ জনতা সঞ্জীবকে তার বাড়ি থেকে নিয়ে সৈয়দকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতারহাট বাজারে নিয়ে আসে। সেখানে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে উপস্থিত জনতার সামনে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে বলা হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক ভবিষ্যতে আর কখনও এ ধরনের মন্তব্য করবেন না—এমন প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁর বাবার জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি বাড়িতে ফিরে যান।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। তারপরেও প্রয়োজনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মামলায় ৫ জন আটক

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন এর জানাজা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫৭ আসন শূন্য, সাক্ষাৎকার আহ্বান

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান