Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্পেন ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি—বিশ্বকাপ থেকে বাকিরা পাবে কত টাকা

২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটি পেয়েছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকার সমান।

ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি ৩ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৪০৭ কোটি টাকা।

বিশ্বকাপ শুরুর আগেই ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৮৭ কোটি ১০ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবারের মোট প্রাইজমানি প্রায় ৫০ শতাংশ বেশি। আগের আসরে মোট পুরস্কারের অর্থ ছিল ৪৪ কোটি ডলার।

এবার তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার করে। অন্যদিকে, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া—প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে।

শেষ ৩২ থেকে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। আর গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্ট শেষ করা ১৬টি দল পেয়েছে ৯০ লাখ ডলার করে।

এ ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছে ফিফা। ফলে সব অংশগ্রহণকারী দলই প্রাইজমানির বাইরে এই অর্থও পেয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সে আসরে রানার্স-আপ ফ্রান্সের প্রাইজমানি ছিল ৩ কোটি ডলার।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন প্রত্যন্ত গ্রামের মাদরাসাছাত্র আসিফ

নাচোলে বন্ধ পেট্রল পাম্প চালুর দাবিতে মানববন্ধন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করেছেন তরুণ সাংবাদিকরা: মাহমুদুর রহমান