Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

প্রতিবেদক
বাসস
July 14, 2026 2:28 pm

বান্দরবান, নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অসংখ্য মানুষ এই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনও দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।

তিনি বলেন, এই দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি । এভাবে কাজ করলে যে কোনও দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

খুবির বিজয়-২৪ হলের প্রোভোস্টের বিরুদ্ধে সাত দফা অভিযোগ

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম