Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতা

প্রতিবেদক
বাসস
July 7, 2026 11:16 am

স্পেনের পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ কারণে মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা এইমেট সর্বোচ্চ লাল রঙের সতর্কতা জারি করেছে।

একই সঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

দক্ষিণ ইউরোপজুড়ে এ সপ্তাহে যে নতুন তাপপ্রবাহ শুরু হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আরাগন, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চল। বার্সেলোনা  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়াবিদরা জানান, এ তাপপ্রবাহ অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য ও সম্পদের ওপর সম্ভাব্য ‘অত্যন্ত গুরুতর প্রভাব’ পড়তে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত