Saturday , 27 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে ভারতীয় কিটক্যাট চকলেট আটক, ছিনিয়ে নিলেন বিএনপি কর্মী

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2026 5:52 am

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক হওয়া দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। পরে পুলিশের অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার এবং অভিযুক্ত আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সদর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের একটি গলিতে একটি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা বলে অভিযোগ থাকা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অটোরিকশাসহ দুই বস্তা চকলেট নিজের জিম্মায় নিয়ে চলে যান।

তাদের দাবি, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ জানান, সীমান্ত এলাকা থেকে আনা এসব ভারতীয় চকলেট আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেন নামের এক যুবককে কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, আরিফ হোসেন বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এ ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বারইয়ারহাটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে সর্বস্তুরের ব্যবসায়ী জনসাধারণের মানববন্ধন

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ, পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান

উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার