Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

প্রতিবেদক
বাসস
June 25, 2026 2:29 pm

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার। ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারাটা বিরাট স্বস্তির।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার।

ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পান নেইমার। ম্যাচ খেলার মত ফিট না হওয়ায় গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ডাগআউটে বসে দলকে উজ্জীবিত করার পাশাপাশি একক অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন নেইমার। প্রায় এক মাস কঠোর অনুশীলনের পর সুস্থ হয়ে উঠে আজ ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচে দলের ৩-০ গোলের জয়ে কোন অবদান রাখতে না পারলেও, ব্রাজিলের জার্সিতে আবেগআপ্লুত হয়ে পড়েন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারাটা আমার জন্য বিরাট স্বস্তির।’

তিনি আরও বলেন, ‘মাঠে নামার সময় অনেক আবেগ কাজ করছিল। কারণ ব্রাজিলের জার্সি ও জাতীয় দল থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালো হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।’

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথম দুই ম্যাচেও একটি করে গোল করেছেন ভিনিসিয়াস। তাই ভিনিসিয়াসের প্রশংসা না করে পারলেন না বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার।

তিনি বলেন, ‘আজ আমাদের জয়ের নায়ক ভিনি। সে দুর্দান্ত ফর্মে আছে। আমাদের অনেক সাহায্য করছে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

গ্রপ পর্ব শেষে নক আউটে জয়ের জন্য মুখিয়ে আছেন নেইমার। নক আউটের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এখন সামনে নকআউট পর্ব। আমাদের জিততেই হবে। আমরা যেন আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ

ডিমলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত

চবিতে ইতিহাসের সর্ববৃহৎ সরস্বতী পূজা, একযোগে ১৩টি মণ্ডপে উদযাপন

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা