Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 25, 2026 4:29 am

শক্তিশালী দুটি ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ উদ্ধারকর্মীদের সামনে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ায় নিখোঁজ মানুষের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমন চিত্র উঠে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর মুহূর্তেই বহু ভবন মাটিতে ধসে পড়ে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো সাহায্যের আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করেছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

এদিকে আন্তর্জাতিক সহায়তার হাতও বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশ উদ্ধারকর্মী, চিকিৎসা সহায়তা ও ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী

গ্যাস সরবরাহ ২ থেকে ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

আপনাদেরকে যারা ভোটের ব্যাংক মনে করতেন তারা দিল্লী চলে গেছে: কামরুল হুদা

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ