Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে

প্রতিবেদক
বাসস
June 24, 2026 10:54 am

জেলার টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়া এলাকায় বোরহান উদ্দিন বাহারের একটি টিনশেড কলোনিতে আজ ভোর সাড়ে ৬টায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কলোনীর ৩৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়াার সার্ভিসের সিনিয়ার কর্মকর্তা শাহিন আলম বাসস’কে জানান, আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মুদাফা পশ্চিম পাড়া এলাকার একটি বসতঘরে প্রথম আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

তিনি আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জনি বাসস’কে বলেন, প্রথমে একটি ঘরে আগুন লাগার পর কলোনির বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছেন। তবে ঘটনার আকস্মিকতায় ঘরগুলোর বাসিন্দারা তাদের কোন মালামাল বের করতে পারেননি। ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, কলোনির মালিক বিদেশে থাকেন। ৩৫টি ঘরের সবাই ভাড়াটিয়া। আগুনে এসব ঘরের মূল্যবান আসবাবপত্রসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাসস’কে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

চাকসু নেতার উপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল

কুবি শিক্ষার্থী ও তার মা হত্যার তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী; কেন্দ্রসচিবদের ‘একগুচ্ছ’ নির্দেশনা

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী জেলা প্রসাশক

বিশেষ চাহিদা সম্পন্ন নাজনীনের পাশে তারেক রহমান

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার