Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন সভা থেকে নারীসহ আটক ৬

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় একটি রেস্টুরেন্টে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের গোপন বৈঠকের চলাকালে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পৌর শহরের কলাহাট সংলগ্ন ‘বন্ধুবাড়ি রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার ছোট মৌকুড়ী গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন (তৃষ্ণা), দেবতলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে অ্যাডভোকেট মাসুদ আলী, একই গ্রামের ইখতিয়ার মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল, সাতবিলা কুলচারা গ্রামের পল্টন হোসেনের ছেলে রাকিবুল ইসলাম আশিক, ভাটই গ্রামের সুমন্ত কুমার বিশ্বাসের ছেলে সিমান্ত বিশ্বাস সজল এবং মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের সফর আলীর ছেলে দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত-২০১৩) এর ৬/৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুবাড়ি রেস্টুরেন্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে একটি গোপন বৈঠক চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। এসময় আরও ১৫ থেকে ২০ জন ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতেই রেস্টুরেন্ট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

মুরাদনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ৪

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন

পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে প্রবাসে স্বামীর আত্মহত্যা

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনা ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

কুবি প্রতিবর্তনের নেতৃত্বে হৃদয় – তারিন

মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’