Tuesday , 12 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

১৩ রানের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারলেন না শান্ত

প্রতিবেদক
বাসস
May 12, 2026 2:06 pm

মাত্র ১৩ রানের জন্য বিশ^ রেকর্ড গড়তে পারলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রান করেন শান্ত। এরপর দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হন তিনি। এই ইনিংসেও সেঞ্চুরি করলে বিশে^র চতুর্থ ক্রিকেটার হিসেবে তৃতীয়বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে দু’বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির আছে তার।

টেস্টে তিনবার জোড়া সেঞ্চুরির বিশ^ রেকর্ড করেছেন ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রান করেছিলেন শান্ত। এরপর গত বছর জুনে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেছিলেন তিনি।

দু’বার এক টেস্টে জোড়া সেঞ্চুরিতে জর্জ হ্যাডলি, হাবার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, অরবিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের পাশে নাম আছে শান্তর।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎লিও ক্লাব অব কুবির নেতৃত্বে সফিকুল-সিয়াম

আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

রুহিয়ায় ​ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটির পথসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান