Monday , 11 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কৃষ্ণচূড়ার লালে ছেয়ে গেছে নবীনগরের পথঘাট

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধঃ

গ্রীষ্মের আগমন মানেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আকাশে এক ভিন্ন আমেজ। চারদিকে খরতাপ, রোদের ঝলকানি আর বাতাসে ধুলোর দাপট- তবুও এই বিরূপতার মাঝেই প্রকৃতি তার নিজস্ব ভাষায় রঙ ছড়িয়ে দেয় শহরে। সেই রঙিন ভাষার অন্যতম সুন্দরতম রূপ হলো কৃষ্ণচূড়া।

পৌর শহরের বিভিন্ন সড়ক, অফিসপাড়া, শিক্ষা প্রতিষ্ঠান ও নদীর তীরজুড়ে ফুটে থাকা কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য সহজেই নজর কাড়ে সবার। সবুজ পাতার ফাঁকে লাল ফুলের ঝলকানি দেখে মনে হয় যেন প্রকৃতির বুকে আগুনের রঙ ছড়িয়ে পড়েছে।

কৃষ্ণচূড়া শুধু একটি ফুল নয়, এটি যেন বাংলার গ্রীষ্মের এক আবেগ। কবি-সাহিত্যিকদের লেখায়ও বারবার উঠে এসেছে এই ফুলের নাম। রোদের দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেমন স্বস্তি দেয়, তেমনি এর লাল আভা পথচারীদের মনে তৈরি করে অন্যরকম প্রশান্তি।

নবীনগরের বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ছে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। বিশেষ করে লঞ্চঘাট এলাকা, সরকারি কলেজের শহিদ মিনার চত্বর, সরকারি উচ্চ বিদ্যালয়, আদালত প্রাঙ্গণ, বুড়ি নদীর পাড়, জমিদার বাড়ি, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

মূলত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এ ফুল সবচেয়ে বেশি ফোটে। গ্রীষ্মের শুরুতেই গাছজুড়ে লাল ফুলের সমারোহ তৈরি হয়। দূর থেকে তাকালে মনে হয় সবুজ প্রকৃতির মাঝখানে কেউ লাল রঙের কারুকাজ এঁকে দিয়েছে।

কৃষ্ণচূড়ার আদি নিবাস আফ্রিকার মাদাগাস্কার হলেও এখন এটি বাংলার প্রকৃতির সঙ্গে মিশে গেছে একদম আপন হয়ে। ভারত ও পাকিস্তানে যাকে গুলমোহর নামে ডাকা হয়, বাংলাদেশে সেটিই পরিচিত কৃষ্ণচূড়া নামে।

নবীনগরের গ্রাম থেকে শহর, রাস্তার মোড় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা, সবখানেই এখন কৃষ্ণচূড়ার রক্তিম উপস্থিতি। প্রকৃতিপ্রেমীদের কাছে এই সময়টা যেন বাড়তি ভালো লাগার এক ঋতু।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

মোংলায় কোস্টগার্ড এবং পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন