Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নেত্রকোণায় চায়না জালসহ ২ জন আটক

প্রতিবেদক
বাসস
May 7, 2026 1:35 pm

জেলার মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জালসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক ভর্তি এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯২ হাজার টাকা এবং জব্দকৃত মিনি ট্রাকের বাজারমূল্য ১৫ লাখ টাকা।

আটককৃতরা হলেনÑসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২) এবং পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে ট্রাক চালক সবুজ (৪০)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আজ বৃহস্পতিবার দুপুরে বাসস’কে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই নাজমূস সাকী, এএসআই ইমদাদুল হক ও সঙ্গীয় ফোর্স পৌর শহরের জালপট্টি এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করেন। এসময় একটি মিনি ট্রাক তল্লাশি করে এ অবৈধ চায়না জালগুলো উদ্ধার করা হয়। পাবনা থেকে এ সব নিষিদ্ধ জালের চালান মিনি ট্রাকে করে নিয়ে আসে তারা।

তিনি জানান, এ বিষয়ে মোহনগঞ্জ থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ

রাউজানের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ