হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল ১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৮৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ২০৮ জন।
১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় আরও একজনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৭৯ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২০ হাজার ৫৮১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৭৭ জন।



















