Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

প্রতিবেদক
বাসস
May 2, 2026 7:07 am

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপশহরে অবস্থিত পবিত্র সাইয়েদা জয়নব মাজারে শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিয়া মুসলিম ইমাম নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, ‘সাইয়েদা জয়নব মাজার এলাকায় বোমা বিস্ফোরণে ইমাম ফারহান হাসান আল-মানসুর নিহত হয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।’

সিরিয়ার শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানায়, বিস্ফোরক দিয়ে মানসুরের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাজার থেকে বেরিয়ে আসার পরই এই বিস্ফোরণ ঘটে।

সংস্থাটি এটিকে ‘হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে, তবে হামলার পেছনে কারা দায়ী তা উল্লেখ করেনি।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ায় শিয়া মুসলিমদের সংখ্যা আনুমানিক ৩ লাখ। তারা মূলত দামেস্ক, হোমস, আলেপ্পো ও ইদলিব প্রদেশে বসবাস করে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের জন্য শেরপুর-২ ফাঁকা রাখলো জামায়াত

নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা

মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত