Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

প্রতিবেদক
বাসস
April 25, 2026 2:32 pm

জেলার কাউখালী উপজেলায় আজ ঘাগড়া বাজারে স্থানীয়দের মধ্যে দুর্ঘটনাজনিত আগুন নিয়ন্ত্রণের লক্ষ্যে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ শনিবার বেলা ১২টায় রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত।

এ সময় ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, ঘাগড়া বাজার কমিটির সভাপতি শাস্তি মনি চাকমা ও সাধারণ সম্পাদক জিসু মনি চাকমা, ঘাগড়া বাজার সিএনজি সমিতির সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগনের আর্থসামাজিক উন্নয়ন সহ জনকল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতি জোরদার রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলো ৩ লাখ টাকার বৃত্তি

নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি নেই, তার আগেই শেষ গাজায় যুদ্ধবিরতির মেয়াদ