Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকিতে পিকআপ চাপায় পথচারী নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 15, 2026 7:46 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

​পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে পিকআপ ভ্যানের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংকার নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মজিবুর রহমান (৪০) নামের এক পোশাককর্মী গুরুতর আহত হন।

​নিহত হারুন অর রশীদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত মজিবুর রহমানের বাড়ি বাউফল উপজেলার নওয়ালা গ্রামে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হারুন অর রশীদ সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী পিকআপ তাঁকে চাপা দেয়। পথচারীকে চাপা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হারুন অর রশীদের মৃত্যু হয়।

​স্থানীয় লোকজন গুরুতর আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মজিবুর ঢাকা থেকে মালামাল নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি

খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক উষ্ণতার নতুন ইঙ্গিত

যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ

জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি