Tuesday , 14 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

একটি নৌ-বিধ্বংসী জাহাজ (ডেস্ট্রয়ার) থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার। এর তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো গত রোববার (১২ এপ্রিল) চালানো হয়। এটি সাম্প্রতিক সময়ে দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণেরই অংশ।

কেসিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপনাস্ত্র ৭ হাজার ৯০০ সেকেন্ডের বেশি (প্রায় দুই ঘণ্টারও বেশি সময়) আকাশে উড়েছিল। অন্যদিকে, যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় ২ হাজার সেকেন্ড বা ৩৩ মিনিটের মতো।

কেসিএনএ আরও জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ‘কোরীয় পশ্চিম সাগরের’ (ইয়েলো সি বা পীত সাগর) আকাশে নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে যায় এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

উত্তর কোরিয়ার নৌ-বহরে থাকা ৫ হাজার টনের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ারের একটি ‘চোয়ে হিয়ন’ থেকে এই পরীক্ষাগুলো চালানো হয়।

কেসিএনএ’র প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণের পর একটি ক্ষেপণাস্ত্র ধোঁয়া ও লেলিহান শিখা ছড়িয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায়, কিম জং উন নৌ-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা এসোসিয়েশনে সভাপতি পদ রাসেদের নামে উৎসর্গ

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

জাতীয় সংসদে এন সি পি সরকার গঠন করবে, পাবে ৩০০ আসন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তাপুরের জনপ্রিয় সমাজসেবক আব্দুল গাফফার চৌধুরী খছরু উমরাহ পালনে সৌদি আরবে রওনা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আট বছর ধরে শিকলে বন্দী সাথী, চিকিৎসার অভাবে অনিশ্চিত ভবিষ্যৎ

কুকসু’র গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

কুড়িগ্রামে ১০৭টি পূজা মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক