Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 8:48 am

অলি উল্লাহ রিপন বাউফল পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের কালিশুরীতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কালিশুরী বন্দরের কাপড়পট্টিতে আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বিশেষ করে ফায়ারসার্ভিস ও থানা স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বেবি ফিডিং রুম স্থাপন, জলাবদ্ধতা নিরসনসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

পরে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মাসুদ বলেন, কালিশুরীতে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে বাঁধ নির্মাণের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালিশুরীতে একটি থানা ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন কালিশুরী ইউনিয়ন জামায়াতের আমির এটিএম নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আজাহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক।

মতবিনিময় সভায় বক্তব্য দেন কালিশুরী বাজার ব্যবসায়ী সমিতির দক্ষিণ সভাপতি আবু বকর সিদ্দিক, কাপড় ব্যবসায়ী সোহেল, আবু তাহেরসহ অন্যান্য ব্যবসায়ীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তিতে শিবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

ট্রাক চুরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ