Monday , 30 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

প্রতিবেদক
বাসস
March 30, 2026 5:14 am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রপতির বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পাবনার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপ্রধান সেখানে পৌঁছালে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সম্পাদক জহুরুল ইসলাম, স্কয়ার গ্রুপের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী পিন্টু রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন।

পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি পাবনায় শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, রাষ্ট্রপতির বাল্যবন্ধু অধ্যক্ষ শিবজিত নাগ, মোক্তার হোসেন, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান প্রমুখও স্মৃতিচারণ করেন।

দীর্ঘ দুই ঘণ্টার স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাত সাড়ে নয়টায় সার্কিট হাউসে যান।

৩০ মার্চ পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাষ্ট্রপতির ৩১ মার্চ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায়

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

মানবতার সরণি’র উদ্যোগে রমজানে বহুমুখী মানবিক কার্যক্রম

মাদকের অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই