Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

প্রতিবেদক
বাসস
March 29, 2026 3:31 pm

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্বর্ণজয়ী দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মো: মোখলেস উর রহমান।

যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নদীভাঙনে নিঃস্ব উপকূলের মানুষ

বাস্ত্রহীন বিদ্যাকে হারাটি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একটি ঘর উপহার দিলেন

রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম

তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল