Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 29, 2026 1:33 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েলের আগুনে কৃষকের দুইটি ঘর পুড়ে ও তিনটি গরু মরে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার ভোররাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। আগুনে কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টুর স্বপ্ন মুহুর্তের শেষ হয়ে যায়।

জানা গেছে, কেছকিমুড়া গ্রামের কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু ঋণ করে তিনটি গরু ক্রয় করে পালন করে আসছেন। আগামী ঈদুল আযহা উপলক্ষে লাভে বিক্রির উদ্দেশ্যে গরুগুলোকে ভালো মানের খাবার খাওয়ান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রোববার ভোর রাত তিনটার দিকে মশা তাড়াতে দেয়া কয়েলের আগুনে স্বপন মিয়ার গোয়াল ঘরে থাকা গরুগুলো পুড়ে মারা যায়।

এছাড়াও পাশের রান্না ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের টের পেয়ে আশ-পাশের লোকজন উঠে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করে।

কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু বলেন, আমার শেষ সম্বল তিনটি গরু পুড়ে মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতা চাই।

প্রতিবেশী ব্যবসায়ী তারেক হিমেল বলেন, ‘আগুনে কৃষক স্বপন মিয়ার দুইটি ঘর ও ঘরে থাকা তিনটি গরুসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সরকারের প্রতি কৃষক স্বপন মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার বিপ্লব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পাশে ঘরগুলো রক্ষা পায়।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

এক বাছুর থেকেই ডেইরি সাম্রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হাজেরা বেগম।

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

কাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা