Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 28, 2026 10:29 am

​সাকিব হোসেন, দুমকি, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভয়াবহ বাসডুবির রেশ কাটতে না কাটতেই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে এক ঝুঁকিপূর্ণ পারাপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাকুরা পরিবহনের একটি বাসের পেছনের অংশ ফেরির বাইরে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর একটি স্থানীয় ফেসবুক গ্রুপে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, বাসটির এক-তৃতীয়াংশ ফেরির পন্টুনের বাইরে শূন্যে অবস্থান করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই অবস্থায় বাসের ভেতরে যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে।

ফেসবুক পোস্টের ক্যাপশনে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ‘বগা ফেরিঘাটে ফেরিতে বাস উঠছে, এতটা রিস্ক নেওয়ার কী দরকার? দৌলতদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখা দরকার ছিল।’

​সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

পোস্টের কমেন্টে আল আমিন নামের একজন কমেন্ট করেছেন, ‘একটা বড় দুর্ঘটনা থেকেও মানুষ শিক্ষা নিতে পারছে না। কয়েকদিন আগেই কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ আমাদের কাছে জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে।’

​উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন শোকাবহ ঘটনার মাত্র তিন দিনের মাথায় বগা ফেরিঘাটের এই চিত্র জনমনে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

রপ্তানি আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম

এপ্রিলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, পিএমআই মান ৫৪.৬