আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত মানবিক সংগঠন “ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন–’এর উদ্যোগে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ঈদগাহ পাবলিক লাইব্রেরী মাঠে ইফতার মাহফিল, আলোচনা সভা শেষে ঈদ উপহার বিতরণ করা হয়।

সাধারন সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জুবাইর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউছুফ আলী।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল, জুলাইযোদ্ধা এড.এসকে ফারুকী, ইউপি মেম্বার নুরুল হুদা, যুবনেতা মোঃ আজমগীর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবনেতা আজিজুল হক রুবেল, আবু হেনা, আসির আওসার তকি, এনসিপি নেতা রহিম চৌধুরী, উপজেলা শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ, ছাত্রনেতা সোহেল রানা, তানভীরুল ইসলাম আয়ুব ও রাশেদ কামাল প্রমুখ।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, উপদেষ্টা অ্যাড. মোবারক সাঈদ, নুরুল হুদা, মনছুর আলম, মিছবাহ উদ্দিন, কার্যকরী পরিষদের সহ সভাপতি মোহাম্মদ সোফাত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাফসীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের হাতে ঈদের বিশেষ উপহার তুলে দেয়া হয়।

আলোচনা পর্বে বক্তারা মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুল আমিন।

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ জুবাইর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনার সমন্বয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ