Sunday , 15 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 15, 2026 9:57 am

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত জাহানারা খাতুন মোঃ রেজার স্ত্রী এবং ওই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

এস আই তরিকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি চৌকস দল রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে জাহানারা খাতুনকে মহিলা কনস্টেবল দিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে জাহানারা খাতুনের আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। এলাকাবাসীর ভাষ্যমতে: “এসব মাদক ব্যবসায়ীদের কারণেই আজ আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। শুধু খুচরা বিক্রেতা নয়, এই মহিলাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের মূল হোতা বা গডফাদারদের সন্ধান পাওয়া সম্ভব।

গ্রামবাসী অবিলম্বে এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুবিতে মঞ্চস্থ হলো ‘মুখ ও মুখোশ’

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম