Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 9:59 am

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় ইউএনও অফিস গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।

লিখিত বক্তব্যে সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, আমতলী উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিকে ভাঙ্গার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল এ বিষয়টিকে মেনে নিতে না পারায় তারা এখন মিথ্যা ঘটনার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এবং নাম কাওয়াস্তে কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। আমি বিভিন্ন সময়ে দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে বক্তব্য দিয়ে থাকি সে বক্তব্যের খন্তিত অংশ ব্যবহার এবং এডিট করে দলের নিকট ছোট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। যাতে দল এবং মানুষের কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্তা গ্রহন করবেন বলেও সংবাদ সংম্মেলনে ঘোষণা করেন।

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমি ছাত্র দলের ১০ বছর, যুবদলের ১০ বছর এবং দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। এছাড়া আমি সুনামের সাথে আমতলী সদর ইউনিয়নের ৯বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আওয়ামীলীগের ১৭ বছরের শাসনামলে অনেক নির্যাতন মামলা হামলার শিকার হয়েছি। তার পরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুৎ হইনি।

তিনি আরো বলেন, আমতলী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের নেতা কর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় একটি ষড়যন্ত্রকারী মহল ভয় পেয়ে আমার
বিরুদ্ধে এসকল ষড়যন্ত্র করে আসছে। আমি এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. তোফঅজ্জল হোসেন ও আঠার গাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন মৃধা প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

স্থানীয়দের হামলায় চবির ৩ শিক্ষার্থী আহত

সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া

মধুমতি নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

মাদারীপুরে সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

শিবচরে মাদকের ভয়াবহতা রোধে স্মারকলিপি দিলো বিএনপি