Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 6:31 am

মো.ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর তাঁকে রাজশাহী থেকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তাঁর বাড়ির ৪০ বছর বয়সী এক ভাড়াটিয়া নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৫–এর সহযোগিতায় সোমবার রাজশাহী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল

চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

পাঁচবিবি জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা

নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেইন

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া

ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ