Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 5:45 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘মাদুর পেতে নজরুলিয়ানদের ইফতার–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে প্রায় দেড় হাজার শিক্ষার্থী নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংক এর সদস্য সচিব ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, ইউটিএল এর যুগ্ম আহ্বায়ক ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন হিরা এবং সাবেক অফিস সম্পাদক আমানউল্লাহ।

ইফতার মাহফিল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী সেলিনা শেলী বলেন, “ইসলামী ছাত্রশিবির কর্তৃক মাদুর পেতে নজরুলিয়ানদের ইফতার আয়োজনটি খুবই সুন্দর ছিল। সবাই মিলে একসাথে উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পেরে খুব ভালো লেগেছে। এই আয়োজনের মাধ্যমে ঈদ ঈদ আমেজ অনুভব করেছি। এত সুন্দর আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী বলেন, “আজকের প্রোগ্রামটি খুবই সাজানো-গোছানো ছিল। অনেক শিক্ষার্থী একসাথে ইফতার করেছি। ছাত্রদের জন্য আলাদা ব্যবস্থা এবং ছাত্রীদের জন্য পর্দার আড়ালে আলাদা ব্যবস্থা ছিল। খাবারের মানও বেশ ভালো ছিল, আমরা তৃপ্তিসহকারে উপভোগ করেছি। ছাত্রশিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।”

ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ বলেন, “ইউটিএলের পক্ষ থেকে জাককানইবি ইসলামী ছাত্রশিবিরের কাছে আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে ছাত্রশিবির ভূমিকা রাখবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় যথাযথ অবদান রাখবে। মাহে রমজানের মূল উদ্দেশ্য হলো প্রকাশ্যে ও গোপনে আল্লাহভীতি অর্জন করা।”

ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল একসাথে বসে সৌহার্দ্যপূর্ণভাবে ইফতার করা। আমরা ছাত্রশিবির এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে চলা যাবে। সবাই শিক্ষার্থীদের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবে। ছাত্রশিবির অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি চালু রাখবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎চৌহালিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রেমের সম্পর্ক ঘিরে রক্তাক্ত পরিণতি, নিহত ১

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০০ নেতাকর্মী

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা