Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 4:34 am

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভূমি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শামিনুল ইসলাম ওরফে শামীম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”তিনি আরো বলেন যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেবাননে স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি ইসরাইলি বাহিনীর

স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ

বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি

দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া