Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 19, 2026 10:13 am

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ডা. মোঃ হালিমুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুলজামান তুষার।

এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি এবং আগামীর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছরের পথচলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ জন গণপিটুনির শিকার

বগুড়া প্রেসক্লাব ভবন ও মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়

শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

সুন্দরবনের বন ও বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যমারী ফরেস্ট অফিসের টহল

সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার