Sunday , 8 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 8, 2026 1:57 pm

আরিফুল ইসলাম, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে ইতোমধ্যে নবীনগরের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি নিজের শক্ত অবস্থান স্পষ্টভাবে জানান দিয়েছেন।

আজ (৮ ফেব্রুয়ারি) রোববার নবীনগরের ঐতিহাসিক হাই স্কুল মাঠে ফুটবল প্রতীকের প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা উপলক্ষে দুপুর ২টার পর থেকেই নবীনগরের ২১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে দলে দলে মিছিল এসে নবীনগর সদর বাজার মুখরিত করে তোলে। বিকাল ৪টার দিকে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবীনগর হাই স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর বিএনপির সভাপতি আবু সায়েদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সাবেক সভাপতি আলী আজম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রুবেল, সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক আপেল মাহমুদ, সাবেক সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক গোলাম সামদানী, সাবেক জেলা বিএনপির সদস্য হাজী ফুরকান উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিনসহ উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক চারবারের সংসদ সদস্য কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের সুযোগ্য উত্তরসূরি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ৫ আগস্টের পর নবীনগরে যে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে, তা বিগত ১৭ বছরেও দেখা যায়নি। নবীনগরের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল বিএনপির অফিস ও তাঁর ব্যানারে অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনার বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরও বলেন, তাঁর সঙ্গে যারা রয়েছেন, তাঁসহ অনেককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এতে তাঁরা ভীত নন। এই বহিষ্কার থেকেই নবীনগরে ইনসাফের রাজনীতির সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষ পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরের মা-বোনসহ সর্বস্তরের মানুষের কাছে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আমতলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ক্রিকজোন

যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি

নড়াইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ মির্জা ফখরুলের