রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা: ১৯ নম্বর ওয়ার্ডে গ্রুপ লিডার জি এম মোখলেছুর রহমান সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান পোরশায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ত্রিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও প্রস্তুতি দলীয় নেতাকর্মিদের হতাশা কাটিয়ে ভোটের মাঠে এগিয়ে মন্জুরুল ইসলাম আফেন্দি মান্দার উন্নয়নে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ : ডা. টিপু বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন— আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জাকির হোসেন, রূপালী দেশ প্রতিনিধি জাহিন খালাসী, বাংলাদেশ বাণী প্রতিনিধি মাইদুল ইসলাম সফিক, ভোরের আলো প্রতিনিধি সাব্বির হোসেন, সাগরকূল প্রতিনিধি হুমায়ুন কবির, সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, সাংবাদিক মাসুদ হাওলাদার, সাংবাদিক আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়কালে সাংবাদিকরা বলেন, বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একসময় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল। বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি হলেও এখনো কিছু চিহ্নিত সন্ত্রাসী ও তথাকথিত ‘ডেবিল’ সক্রিয় রয়েছে। অবৈধ অস্ত্রের সংখ্যাও একেবারে নির্মূল হয়নি। সাধারণ মানুষকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

সাংবাদিকরা আরও বলেন, অতীতের সহিংসতার কারণে ভোটকেন্দ্রে যেতে নারী ভোটাররা অনেক সময় নিরুৎসাহিত হন। অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে জনস্রোত দেখা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মুহাইমিন বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, গুজব ও বিভ্রান্তি রোধ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এলাকার অপরাধ দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল চলমান রয়েছে। সাধারণ মানুষকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩