Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 11:42 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় আলেম সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ সাটু হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। এছাড়াও এতে সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজ ও জাতিকে কার্যকরভাবে দিকনির্দেশনা দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব আলেম সমাজের ওপর বর্তায়।

তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরে আলেম সমাজ কঠিন সময় পার করেছে। কুরআনের প্রকৃত রূপ সমাজে তুলে ধরতে গিয়ে বিভিন্ন চাপ ও জুলুমের শিকার হতে হয়েছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আলেম সমাজের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি অধিকাংশ ইসলামী দল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল একত্রে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না, ঐক্য বিজয় নিশ্চিত করে।

বুলবুল বলেন, দেশের জনগণ ৫৪ বছরের ‘বস্তা পঁচা রাজনীতি’ থেকে মুক্তি চায়। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজ ও পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আলেম সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সভা শেষে উপস্থিত আলেমদের ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুর মহানগর উপজেলা ‌শ্রমিক দলের বিক্ষোভ ‌মিছিল ও‌‌ সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা

প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

কাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির-ফারহান

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিকভাবে অনিশ্চয়তা, উছা ইংওয়াং মার্মার পাশে পিসিসিপি

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা