Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 8:19 am

মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র ওমরা পালন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। ভোটের মাঠে নামার আগে তিনি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ওমরা আদায় করে বাউফলবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র কাবা শরিফ তাওয়াফ শেষে মহান আল্লাহর দরবারে বাউফল উপজেলার সর্বস্তরের মানুষের জন্য দোয়া করেন ড. মাসুদ।

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্যও দোয়া করেন বলে জানা গেছে।

ড. মাসুদের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি ওমরা পালনকালে বিশেষভাবে বাউফলের সাধারণ মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন, ন্যায়বিচার এবং দ্বীনি পরিবেশ প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। পাশাপাশি আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জে আল্লাহর সাহায্য ও সঠিক পথে অটল থাকার তাওফিক কামনা করেন।

ভোটযুদ্ধের আগে একজন ইসলামী চিন্তাবিদ ও আলেম প্রার্থীর পবিত্র ওমরা পালনে সন্তোষ প্রকাশ করেছেন বাউফল উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা এটিকে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

বাউফল পৌর এলাকার মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ী হাফেজ মো.সালাম বলেন, “ভোটের আগে ড. মাসুদের ওমরা পালন আমাদের জন্য আনন্দের খবর। একজন আল্লাহভীরু মানুষ নেতৃত্বে এলে এলাকার জন্য কল্যাণ বয়ে আনবে—এই বিশ্বাস আমাদের আছে।”

নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা ও মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বলেন, “তিনি শুধু রাজনীতি করেন না, দ্বীন ও নৈতিকতার কথা বলেন। কাবা ঘরে দাঁড়িয়ে বাউফলবাসীর জন্য দোয়া করা নিঃসন্দেহে একটি বরকতময় বিষয়।”

কলাইয়া ইউনিয়নের যুবক ও নিয়মিত মুসল্লি মো. সাইফুল ইসলাম বলেন, “ড. মাসুদ একজন শিক্ষিত ও ধার্মিক মানুষ। ভোটের আগে ওমরা পালন করে তিনি প্রমাণ করেছেন, রাজনীতির চেয়েও আল্লাহর সন্তুষ্টি তার কাছে বড়।”

স্থানীয়দের মতে, পবিত্র ভূমি থেকে করা এই দোয়া বাউফলের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে এবং রাজনৈতিক অঙ্গনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত লবণ গ্রহণে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, কিশোরীর মৃত্যু

সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

সম্পত্তি বিরোধে দাফনে বাধা, বাবার লাশ রেখে পালাল ছেলে

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল