Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 4:55 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুর ঢালীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন।

শুকুর ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের হানিফা ঢালীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে কর্মরত ছিলেন।পরবর্তীতে গত বছর কুয়েতে পাড়ি জমান প্রবাসে থাকাকালীন তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে আসেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চরম সংকটে পড়েছে তার পরিবার। এই অবস্থায় সামান্য সহযোগিতাও তার চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুকুর ঢালীর এমন দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন।

এ বিষয়ে সংগঠনটির এক স্বেচ্ছাসেবী জানান, “উপজেলার এক প্রতিবেশীর মাধ্যমে আমরা শুকুর ঢালীর অসুস্থতার খবর জানতে পারি।

পরে কয়েকজন স্বেচ্ছাসেবী মিলে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেই। তখন জানতে পারি, তিনি এয়ারপোর্টে নামার পরপরই সরাসরি ঢাকা মেডিকেলে ভর্তি হন।”

তিনি আরও জানান, “আমরা তার বাড়িতে গিয়ে অসুস্থ বাবার হাতে আমাদের সাধ্যমতো সামান্য আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। তবে এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়।

বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন সর্বোচ্চ চেষ্টা করবে অসুস্থ শুকুর ঢালীর পাশে সার্বক্ষণিক থাকার।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

নারী দিবসে কুবির নারী শিক্ষক-শিক্ষার্থীদের ভাবনা

চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়