Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে যানজট যেন নিত্যসঙ্গী

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 8:01 am

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজারে প্রতিদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। বাজারের মেইন পয়েন্টসহ নবীনগর রোড ও মুরাদনগর রোডে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন জ্যামে আটকে থাকছে ঘন্টার পর ঘন্টা।

বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে বাজার এলাকায় ঢুকলেই যানজটে পড়তে হচ্ছে যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানকে। এতে করে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীবাহী গাড়ির যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারের দুই পাশে অবৈধভাবে দোকান বসানো, রাস্তার ওপর যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহন নিয়ন্ত্রণের অভাবই এই যানজটের মূল কারণ। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

একাধিক পথচারী জানান, অল্প দূরত্ব পাড়ি দিতেও কখনো কখনো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এতে করে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি সময় ও অর্থের অপচয় হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল, ওরিয়েন্টেশন ও দায়িত্ব হস্তান্তর

গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ

মাদারীপুর শহরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ

শিবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে জেলা আমীর

কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন