Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 2:11 pm

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রাম থেকে মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বাড়ির পাশের একটি বাগানে রেন্ট্রি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত রুহুল আমিন মুন্সি বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে রুহুল আমিনকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতকে এক নজর দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমান। ঘটনায় নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মোংলায় একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

চৌদ্দগ্রামে মহাসড়কে পাশ থেকে লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড়

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৩০ লাখ টাকার মালামাল লুটপাট

লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা

ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা

হবিগঞ্জে ওপেন হাউজ ডে

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ