Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 8:32 am

মহাইমিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন ট্রাফিক পুলিশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকার বিশ্বরোড সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলুমের ছেলে রিফাত এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সার্কিট হাউস মোড় এলাকার একটি গলি রাস্তায় জেলা ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য চেকপোস্ট বসিয়েছিল। ওই সময় রিফাত ও সোহাগ একটি মোটরসাইকেলে করে সার্কিট হাউস রোড দিয়ে শহরের মেইন রোডে প্রবেশ করছিলেন। ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দ্রুতগতিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় রিফাত ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু

প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

চেইন চুরির সন্দেহে নাসিরনগরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ