Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 12:52 pm

আরাফাত হোসেন, মাদারীপুর (কালকিনি) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক এবং মাদারীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম হোসাইন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এ সময় তারা সহিংসতা, উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মতবিনিময় সভায় দায়িত্বশীল রাজনীতি চর্চা, আইনের প্রতি শ্রদ্ধা, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের মিলনমেলা: শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ

জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

মোকামতলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট

খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের