Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 6:09 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে মিছিলটি বাউফল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, বসতঘর ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

৩২ বছর কর্মজীবন শেষে সহকারী শিক্ষিকা রহিমা বেগমেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

উল্লাপাড়ায় বন্যাকান্দি বাজারে জামায়াতের আঞ্চলিক অফিস উদ্বোধন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’