Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 8:03 am

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিরামপুর ঢাকা মোড়ে ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি জিন্নু, মোরশেদ মারুফ, মুসাব্বির, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার, শাহরিয়ার নাঈমসহ ছাত্র জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতায় হামলা গণতন্ত্রের জন্য হুমকি এবং এ ধরনের কর্মকাণ্ড ছাত্র সমাজ কখনো মেনে নেবে না।

সর্বশেষ - জাতীয়