Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 12:23 pm

জয়নাল আবেদীন, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দলমত নির্বিশেষে সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে।

আজকের এই মিলাদ ও দোয়ার আয়োজন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। আনিসুল হক আরও বলেন, আপনারা সবাই দোয়া করবেন দেশনেত্রী খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ

জাজিরায় পলাতক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

দুর্গাপূজার নির্বিঘ্ন আয়োজনে কোথাও কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা