আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় শাহাদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহাদুল ইসলাম উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার হরিপাড়া এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাদুল ইসলাম উপজেলার হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাক তাঁকে মোটরসাইকেলসহ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত কুরিয়ার সার্ভিসের ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তিনি জানান, তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

ইরানে ইসরায়েল-আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

ঈদগাহ সংস্কারে এমপি ফাহিম চৌধুরীর নির্দেশনা ও কবর জিয়ারত