Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 12:54 pm

মারজানুল আযহার, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণি সম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা – চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

প্রদর্শনীতে সাতটি ক্যাটাগরীতে মোট ২১ টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হবে। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন বলেন, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রদর্শনী ও খামারীদের স্টলের সুযোগ দেয়া হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর মসজিদে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার