Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 9:31 am

মাহবুব হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার( ২৫ নভেম্বর) শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ।

সকালে শহরের বাসস্ট্যান্ড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের মালামাল সড়িয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তাদের ফুটপাত দখল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা।

তারা বলেন, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। ফুটপাত দখলমুক্ত থাকলে স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, শহরের সড়কগুলো প্রয়োজনের তুলনায় এমনিতেই সরু তারপর যদি ফুটপাত দখল করা হয় তাহলে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। তাই আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে বলেছি। এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকরও বেশি মানবিকে, এগিয়ে মেয়েরা

নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি