Sunday , 16 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 16, 2025 5:28 am

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়।

পরে নয় ঘণ্টা অতিবাহিত হওয়ার পর উদ্ধার কাজ শেষে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার পর ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকের মোগলবাজার রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।

স্টেশন সূত্র জানায়, উপবন এক্সপ্রেস রাতেই ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রীরা স্টেশনে রাত কাটান।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। সেটির যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।

রেলওয়ে কর্মকর্তারা আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।

দুর্ঘটনার পর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামতকাজ এখনও চলছে। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হওয়ায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পেছনের কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার